বিডি নিউজ ৬৪: ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াত একই গোত্রের বাসিন্দা। বিএনপি যদি জামায়াত ত্যাগ করে তা হবে তাদের লোক দেখানো কৌশল।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনের এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া যে জাতীয় ঐক্যের কথা বলছেন তা হচ্ছে আনুষ্ঠানিকতার বাইরে। এসব কথা হচ্ছে গুজব। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। যতদিন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা না দিবে ততদিন এই বিষয়টি নিয়ে চিন্তা করার কিছুই নেই।
মন্ত্রী আরো বলেন, ফেনীতে সড়ক বিভাগের যত জায়গা দখল হয়ে গেছে সেগুলো আগামী ৭ দিনের মধ্যে উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। প্রয়োজন হলে মন্ত্রী ঘটনাস্থলে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, পুলিশ সুপার রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সামছুল আলম সরকারসহ প্রকল্পের কর্মকর্তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল