বিডি নিউজ ৬৪: সারাদেশে প্রতি জেলায় বিসিএস কর্মকর্তাদের জন্য একই ডিজাইনে একটি করে অফিসার্স ডরমেটরি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্রে আরও জানা যায়, সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জেলা প্রশাসক সম্মেলনসহ এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি আয়োজনের জন্য ঢাকায় আবাসিক সুবিধাসহ মালটিপারপাস কনফারেন্স সেন্টার স্থাপন করা হবে।
স্থানীয় প্রশাসনকে ডিজিটালাইজড করতে জেলা প্রশাসকদের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হবে। এছাড়া পুরাতন সার্কিট হাউজের স্থানে পর্যায়ক্রমে নতুন সার্কিট হাউজ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল