জঙ্গি দমনে ভ্যাকসিন দরকার

বিডি নিউজ ৬৪: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- জঙ্গি দমনে ভ্যাকসিন আবিষ্কার দরকার, যেন ঔষধ খেয়ে সব জঙ্গিরা ঘুমিয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন।

নাসিম বলেন, নকল ঔষধের কারণে ভালো ওষুধেরও সুনাম নষ্ট হচ্ছে। ভেজাল বিরোধী লড়াইয়ের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন। এসময় তিনি বিশ্ব হেপাটাইটিস দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরআগে মন্ত্রী ফিতা কেটে ভ্যাকসিন বাল্ক ম্যানুফ্যাকচারিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ফ্যাক্টরিটি ঘুরে দেখেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির উপর প্রেজেন্টেশন দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদিরসহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *