হামলা সত্ত্বেও উদার শরণার্থী নীতিতে অনড় মেরকেল

বিডি নিউজ ৬৪: জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের উদার শরণার্থী নীতির কারণেই ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী ঠাই পেয়েছে জার্মানিতে। শরণার্থীদের দ্বারা বেশ কয়েকটি হামলার ঘটনায় তীব্র সমালোচনা শুনতে হয়েছে তাকে। তারপরেও তার শরণার্থী নীতিতে অনড় মেরকেল।

সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলা প্রকট আকার ধারণ করেছে। জার্মানির প্রায় অর্ধেক মানুষ এখন আর শরণার্থীদের হাসিমুখে বরণ করে নিতে রাজি নন। অনেকে মনে করেন ইরাক ও সিরিয়া থেকে এই শরণার্থীদের ভেতরেই ছদ্মবেশে লুকিয়ে আছে জঙ্গিরা।

অনেক সমালোচনা সহ্য করে মেরকেল স্বাগতম জানিয়েছেন চরম বিপদাপন্ন শরণার্থীদের। সেই তারাই যখন দেশে প্রবেশ করে সহিংসতা ঘটায় তখন তার দায় গিয়ে বর্তায় মেরকেলের কাঁধে। এই সংকটেও পূর্বের উদার নীতিতেই শক্তভাবে স্থির থাকছেন তিনি।

মেরকেল বরাবরই মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন। শুধু শরণার্থী নীতিতেই না, গোটা ইউরোপে তার নেতৃত্ব দৃষ্টান্ত স্থাপনকারী। সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর প্রতিক্রিয়ায় মেরকেল শরণার্থীদের প্রতি কঠোর না হয়ে অন্যান্য নিরাপত্তা আরও জোরদার করেছেন। বিশেষ করে অস্ত্র ও তথ্য নিয়ন্ত্রণের উপরে।

জার্মানিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোতে শরণার্থীরা জড়িত ছিল। এতে অনেকেই হতাহত হয়েছেন। কিন্তু অনড় ও বুদ্ধিমতী মেরকেল বলেছেন, ‘এই হামলাগুলো সংস্কৃতি ও ধর্মের মধ্যে ভয় এবং ঘৃণা ছড়ানোর জন্যই করা হচ্ছে।’

আনসবাখ হামলার পরে একজন জার্মান লিখেছেন, ‘তোমরা আমার ঘৃণা পাবেনা’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *