ধর্মের কথা বলে সাহায্য নিত হুজি সদস্যরা : পুলিশ

বিডি নিউজ ৬৪: সাধারণ মানুষকে ধর্মের কথা বলে আর্থিক সহায়তা নিত হরকাতুল জিহাদের (হুজি) সদস্যরা। এ অর্থ দিয়ে সংগঠন পরিচালনাসহ জিহাদে হতাহত সদস্যদের পরিবারকে সহায়তা করত। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, পূর্ব) ২১ জুলাই হুজি ঢাকা মহানগরীর কমান্ডার মাওলানা মো. নাজিমুদ্দীন শামীমসহ তিন সক্রিয় সদস্যকে বই ও প্রচারপত্রসহ আটক করে। তারপর তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এমন তথ্য বেরিয়ে আসে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মনিরুল ইসলাম বলেন, তাদের বেশ কিছু সদস্য আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে দুইজন আফগানিস্তানে নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। তারা ঢাকা থেকে ঐসকল সদস্যর পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে আর্থিক সাহায্য সংগ্রহ করে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে ৫১টি পরিবারকে আর্থিক সহায়তার তালিকা পাওয়া গেছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, হুজি ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদকখালেদ সাইফুল্লাহ্ ওরফে সগির বিন এমদাদ। খালেদ সাইফুল্লাহর বাংলা বাজারে মাকতাবাবুল কোরআন নামে একটি নিজস্ব প্রকাশনা রয়েছে। ঐ প্রকাশনীর মাধ্যমে সে উগ্রপন্থী বই প্রকাশ ও প্রচার করে হুজির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করে আসছে। তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঐ প্রকাশনায় অভিযান চালিয়ে ৫ হাজার জিহাদী বই জব্দ করে বলেও জানার তিনি। খালেদ কৌশলে মালেয়শিয়ায় পালিয়ে যায়, তিনি মিরপুর এলাকার মসজিদের ঈমাম ছিলেন। গ্রফতাররামিরপুর এলাকার সাংবাদিক কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *