নোবিপ্রবিতে ১ আগস্ট জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

বিডি নিউজ ৬৪: দেশে চলমান সন্ত্রাসবাদ এবং জঙ্গি তৎপরতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ১ আগস্ট ২০১৬ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন, র‌্যালি এবং সমাবেশ’ এর আয়োজন করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে একথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয় এর সকল শিক্ষার্থীকে ১ আগস্টের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন, র‌্যালি এবং সমাবেশে উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রোক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক পরিচালক আফসানা মৌসুমিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শ্রেণি প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *