রাজমিস্ত্রীর ছেলে জঙ্গি আব্দুল্লাহ

বিডি নিউজ ৬৪: রাজধানী কল্যাণপুরে জঙ্গিআস্তানায় অভিযানে নিহত ৯ জনের একজনের নাম আব্দুল্লাহ (২৮)। সে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। তার বাবা রাজমিস্ত্রীর কাজ করেন। তার মায়ের নাম মোসলেমা খাতুন। নিহত আব্দুল্লাহ চারভাই দুই বোন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, আব্দুল্লাহর নিখোঁজ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করার কোনো তথ্য থানায় নেই। তবে ষষ্ঠ শ্রেণি থেকে সে বাইরে পড়াশুনা করতো।

একটি সূত্র থেকে জানা গেছে, সে রাজশাহীতে একটি মাদরাসায় লেখাপড়া করতো। বেশ কিছু তথ্য যাচাই-বাচাই করে দেখা হচ্ছে তার পরিবারের আর কেউ জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত আছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *