স্টোরেজ সুবিধাসহ ভিভিটেকের নতুন প্রজেক্টর

বিডি নিউজ ৬৪: বিশ্বখ্যাত তাইওয়ানের ভিভিটেক ব্র্যান্ডের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন মডেলের আলট্রা পোর্টেবল প্রজেক্টর। ৪ জিবি বিল্ট-ইন মেমোরির এই প্রজেক্টরটির মডেল কিউমিকিউ ৬।

অত্যাধুনিক কমপ্যাক্ট ডিজাইনের এই প্রজেক্টরটি সহজে বহনযোগ্য। ডিএলপি প্রযুক্তিতে তৈরি এই প্রজেক্টরটির ব্রাইটনেস ৮০০ লুমেন্স এবং কনট্রাস্ট রেশিও ৩০,০০০:১। এছাড়াও এর রিজ্যুলিশন ১২৮০ x ৮০০ পিক্সেল যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য প্রদর্শন করতে সক্ষম।

মাল্টিমিডিয়া কাজের সুবিধার্তে এতে আছে এইচডিএমআই/এমএইচএলভিজিএ পোর্ট এবং থ্রিডি রেডি ভিয়া ডিএলপি লিঙ্ক এবং ২ ওয়াট স্পিকার। নতুন এই কিউমিকিউ ৬ প্রজেক্টরটির লাইট সোর্স লাইফ ৩০ হাজার ঘন্টা পর্যন্ত।

বিল্ট ইন ওয়াই-ফাই সুবিধাসহ প্রজেক্টরটির বিশেষত্ব হচ্ছে এটিতে কম্পিউটার ছাড়াই পেনড্রাইভের মাধ্যমে ভিডিও-অডিও, অফিসফাইলসমূহ প্রদর্শন করা যায়। প্রজেক্টরটির মূল্য ৫৩ হাজার ৯০০ টাকা।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ভিভিটেকের এই কিউমিকিউ ৬ প্রজেক্টরে ১বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *