কোটালীপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: ‘সকল হাত এক করি, বাল্য বিবাহ প্রতিরোধ করি’- এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার ঘাঘর ইউনিয়ন পরিষদের সামনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় ইউনিয়ন সমাজের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ঘাঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদের আলী মিয়া, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *