বিডি নিউজ ৬৪: স্ত্রী অধুনার সাথে চলতি বছরেই ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ‘ওয়াজির’ খ্যাত অভিনেত্রী অদিতি রায় হায়দরির সাথে প্রেম করছেন বলে গুজব শোনা গিয়েছিল ফারহান আখতারের। তবে এবার শোনা যাচ্ছে, অদিতি নয় বরং আশিকি-২ খ্যাত তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন তিনি। প্রশ্ন আসছে, তাহলে সত্যিই ফারহানের প্রেমিকা কে, শ্রদ্ধা কাপুর নাকি অদিতি রায়?
বলিউডের সবচেয়ে ভালোবাসাময় দম্পতিদের মধ্যে অন্যতম দাম্পত্য হিসেবে পরিচিত ছিল নির্মাতা, অভিনেতা এবং শিল্পী ফারহান আখতার ও স্ত্রী অধুনা আখতারের। কিন্তু দীর্ঘ ষোল বছর একসঙ্গে ঘর করার পর হঠাৎ করেই চলতি বছরে আলাদা হয়ে গেলেন তারা। আর এরপরই গুঞ্জন শোনা যাচ্ছিল যে সহ-অভিনেত্রী অদিতি রায় হায়দরির সাথে প্রেমে মজেছেন ফারহার। তবে মিডিয়ার কল্যাণে এখন শোনা যাচ্ছে তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গেও প্রেম করছেন ফারহান! আর এই জন্য নাকি অদিতি বেজায় চটেছেনও!
চলতি বছরের শুরতেই ‘ওয়াজির’ মুক্তি পাওয়ার পর থেকেই বাজারে গুঞ্জন শোনা যাচ্ছিল যে ছবির সহঅভিনেত্রী অদিতির সঙ্গেই প্রেমে মজেছেন ফারহান। যদিও এই বিষয়ে ফারহান কিংবা অদিতি কেউ কিছু বলেননি। তবে এখন শোনা যাচ্ছে, ইদানিং শ্রদ্ধার সঙ্গে ফারহানের মেলামেশা খুব ভালো চোখে দেখছেন না অদিতি। প্রশ্ন উঠছে, যদি ফারহানের সাথে সম্পর্ক নাই থাকে তাহলে অদিতি কেন অযথায় ঈর্ষা বোধ করবেন।
স্পটবয়.কম-এর সৌজন্যে জানা যায়, সদ্য জনপ্রিয় ‘রক অন’ ছবির সিক্যুয়াল ‘রক অন২!!’ নির্মাণ করছেন ফারহান। আর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি একটি পার্টিতে অদিতি ও শ্রদ্ধা কাপুরসহ হাজির ছিলেন ফারহান। আর সেখানেই শ্রদ্ধার সাথে ফারহানের মেলামেশা নাকি ভালো চোখে দেখেননি অদিতি। ফারহানের আচরণে তিনি রীতিমত আপসেট!
শোনা যাচ্ছে শ্রদ্ধার সঙ্গ ফারহানের অবাধ মেলামেশা নিতে পারছেন না বলেই ফারহানের সাথে এরইমধ্যে নাকি যোগাযোগ ও কথাবার্তাও বন্ধ করে দিয়েছেন অদিতি।
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে প্রাক্তন স্ত্রী অধুনার সাথে ডেট শুরু করেন ফারহান আখতার। এরপর ২০০০ সালে অধুনাকে বিয়ে করেন তিনি। চলতি বছরে তাদের বিচ্ছেদ ঘটলেও এরমধ্যে তাদের দুই সন্তানও আছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল