প্রকাশ হবে মার্কিন নির্বাচনের গোপন নথি

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আরও গোপন নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। কিছুদিন আগেই ডেমোক্রেট কমিটির চুরি যাওয়া বিশ হাজার ইমেইল উইকিলিকস প্রকাশ করায়, রয়টার্সের করা নির্বাচনী জরিপে এগিয়ে যায় রিপাবলিকান শিবির। অ্যাসাঞ্জের দাবি যদি সঠিক হয় তাহলে উইকিলিকসের কাছে থাকা আরও নির্বাচনী গোপন নথি মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে।

উইকিলিকস ডেমোক্রেট শিবিরের বিশ হাজার ইমেইল প্রকাশ করলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার হ্যাকারদের দোষারোপ করা হয়। কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জ বরাবরের মতোই কোন উৎস থেকে ওই ইমেইলগুলো পাওয়া গিয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি উইকিলিকস কখনও তার তথ্য উৎসের পরিচয় প্রকাশ করে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন অ্যাসাঞ্জ।

মার্কিন মিডিয়া সিএনএন’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘হয়তো একদিন তথ্যের উৎসরা সামনে এগিয়ে আসবে এবং সেটা হবে খুবই মজার একটা দৃশ্য। কিছু মানুষ হয়তো তাদের দিকে ডিম ছুড়ে মারতে পারে। কিন্তু নির্দিষ্ট কিছু অভিনেতাকে বহিষ্কার করলে আমাদের তথ্যের উৎস কারা সেটা বের করা সহজ হবে।’

এদিকে ক্রেমলিন সরকার হ্যাক করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তাই নয়, পাশাপাশি বিশ হাজার ইমেইল ফাঁস হয়ে যাবার ঘটনাকে ‘নৈমেত্যিক হাস্যরস এবং খেলা’ বলে অভিহিত করে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘দ্বি-পাক্ষিক সম্পর্কের জন্য এটা মোটেও সুখকর নয়।’

এবিষয়ে অ্যাসাঞ্জ অবশ্য বলেন, হ্যাক হয়ে যাওয়া তথ্যের সত্যতা ধামাচাপা দিতেই যুক্তরাষ্ট্র রাশিয়ার দিকে আঙ্গুল তাক করেছে। কারণ কোনো রকম টালবাহানা করে জাতীয় সম্মেলন এড়িয়ে যেতে পারলে, জনগণের পক্ষে সত্যি জেনেও আর কিছু করার নাও থাকতে পারে।

সিএনএন’কে অ্যাসাঞ্জ, ‘হিলারি ক্লিনটনের স্বাভাবিক প্রবনতাগুলো নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত। দেশের অভ্যন্তরেই তার বিরুদ্ধে এত স্ক্যান্ডাল রয়েছে। অথচ তিনি রাশিয়া, চীন ইত্যাদি দেশকে দোষারোপ করার চেষ্টা করে যাচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *