বিডি নিউজ ৬৪: অর্থপাচার মামলায় হাইকোর্টে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
বুধবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কাকরাইল মোড় থেকে এ মিছিলটি শুরু হয়ে কাকরাইল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন, তেজগাঁও থানা যুবদল সভাপতি মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সভাপতি মো রিয়াদ হোসেন ও সাধারণ সম্পাদক সোলায়মান, নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আমীর হোসেন, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, আদাবর থানার আহ্বায়ক কামাল হোসেন, পল্লবী থানার আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।
মিছিল থেকে তারেক রহমানের সাজা বাতিলের দাবিসহ সরকারের পদত্যাগের আহ্বান জানিয়ে নানা স্লোগান দেয়া হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল