বিডি নিউজ ৬৪: ছোটবেলায় মাকে হারায় রিনি। বাবা আর বড় ভাই তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। একদিন ফাহাদ নামের এক ছেলের ফোন আসে। কথা বলে ছেলেটিকে ভালো লেগে যায় রিনির। এক পর্যায়ে সেই ভালোলাগা পরিণত হয় ভালোবাসায়। ফাহাদের কথার জালে পড়ে একদিন রিনি তার একা ঘরে চলে যায়।
এরপর থেকে ফাহাদ আর রিনির সাথে যোগাযোগ করে না। আসলে এটাই ফাহাদের পরিকল্পনা ছিলো। মেয়েদেরকে পটিয়ে এই কাজ করে বেড়ায় সে। একদিন এক মেয়েকে ফাঁদে ফেলতে গিয়ে ফাহাদ নিজেই ফাঁদে পড়ে যায়-এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘আই হেট মাইসেলফ’।
এতে ফাহাদের ভূমিকায় অভিনয় করেছেন সজল। আর রিনির চরিত্রে শশী। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আগামীকাল সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল