জঙ্গি আস্তানা নেই, রাতভর নিষ্ফল অভিযান

বিডি নিউজ ৬৪: রাজধানীর মোহাম্মদপুরে রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালিয়েও কোনো জঙ্গি আস্তানার সন্ধান পায়নি পুলিশ। বুধবার (২৭ জুলাই) সকালে এ তথ্য জানান মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানে আলম।

তিনি বলেন, ‘ঊর্ধ্বতনদের নির্দেশে মোহাম্মদপুর লোহারগেট এলাকায় জঙ্গিবিরোধী ব্লক রেড পরিচালনা করা হয়। কিন্তু ওই এলাকায় কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি।’

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর লোহারগেট এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

এর আগে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াত, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। ওই সময় এক জঙ্গি গুলিবিদ্ধসহ দুজনকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *