খিলগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম

বিডি নিউজ ৬৪: রাজধানীর খিলগাঁওয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২৭ জুলাই) সকালে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খিলগাঁও থানায় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘স্থানীয়দের মাঝে ঝামেলার কারণে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশের দু’তিনটি মোবাইল টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *