আশুলিয়ায় চোলাইমদসহ তিন আদিবাসী আটক

বিডি নিউজ ৬৪: আশুলিয়ার গাজীচট এলাকায় চোলাইমদসহ তিন আধিবাসী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ওই এলাকারে শাখাওয়াতের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সফুলা চাকমা ওরফে রিনি পুটি চাকমা (৩২), পঞ্চনাথ চাকমা (৩২) এবং সুবাস চাকমা (৩৪)। তাদের সবার বাড়ি রাঙ্গামাটি জেলায়।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আশুলিয়ার গাজীচট এলাকার শাখাওয়াতের ভাড়া বাড়িতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাভার উপজেলার ইনেসপেক্টর কাজী কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এবিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬০ লিটার চোলাই মদসহ তাদেরকে গাজীরচট এলাকা থেকে আটক করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে ওই এলাকা মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *