বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি দেশের বাজারে নতুন একটি ল্যাপটপ নিয়ে এসেছে। ফ্যাশন আর ব্যবহারবান্ধব ফিচার নিয়ে এই সময়ের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের কনভার্টেবল ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম এটি।
দশমিক ৬২ ইঞ্চি পুরুত্বের এই টাচ স্ক্রিনের ল্যাপটপটি প্রয়োজনে ভাঁজ করে স্লেটের মতো ব্যবহার করা যায়। দাঁড়িয়ে কিংবা বসে এমনকি শুয়েও এই ল্যাপটপটি ব্যবহার করা যাবে।
১৩.৩ ইঞ্চি প্রশস্ত টাচ স্ক্রিনের কোর আই সেভেন প্রসেসর চালিত এক্স৩৬০ মডেলের কনভার্টেবল ল্যাপটপটির ওজন এক কেজির অল্প বেশি। গঠন ও আকার অনুযায়ী চাইলে যে কোন সাইড ব্যাগেও বহন করতে পারবেন যে কোন বয়সের নারী-পুরুষ।
এতে ইন্টেল এইচডি গ্রাফিক্স, ৮জিবি র্যাম ও ২৫৬জিবি এসএসডি হার্ডডিস্ক। সঙ্গে আছে আইসল্যান্ড স্টাইল ব্যাকলিট কিবোর্ড, মাল্টিফরমেট এসডি মিডিয়া কার্ড রিডার, এইচপি সাপোর্ট অ্যাসিটেন্ট ও রিকভারি ম্যানেজার অ্যাপস।
একবার চার্জে টানা ছয় ঘণ্টা ব্যবহার করা যাবে ল্যাপটপটি। ৬৪ বিটের অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমন্বিত ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স। ল্যাপটপটির মূল্য ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল