মুরাদপুরে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

বিডি নিউজ ৬৪: নগরীর মুরাদপুরে লোকাল বাসের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে মুরাদপুর ফরেস্ট গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশা চালকের নাম জানাতে না পারলেও বয়স আনুমানিক ১৫ বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ বড়ুয়া।

তিনি বলেন, ‘চার চাকার একটি লোকাল বাস ওই রিকশা চালককে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। পরে আশেপাশের লোকজন মেডিকেলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠে বড় আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *