বিডি নিউজ ৬৪: দেশের বাজারে ডেলের ষষ্ঠ প্রজন্মের নতুন ল্যাপটপ ‘ডেল ল্যাটিটিউড ৫২৭০’ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ১২.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সমৃদ্ধ এই ল্যাপটপটির মনিটর ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে।
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোরআই-৭ (৬৬০০-ইউ) প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩ র্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক ইন্টিগ্রেটেড এলসিডি ওয়েবক্যাম। ৪ সেলের রিমুভেবল ব্যাটারিসহ নেটওয়ার্কিং এর জন্য রয়েছে ইন্টারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস এবং ব্লুটুথ।
কালো রঙের তিন বছর ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে । ল্যাপটপটির মূল্য ৯৪ হাজার ৫০০টাকা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল