ভারতে ধর্ষণ ঘটনায় নির্ঘুম রাত বন্ড গার্ল ক্যাটরিনার

বিডি নিউজ ৬৪: বন্ড গার্ল হিসাবে ক্যাসিনো রয়ালে দেখা গিয়েছিল ইতালিয়ান সুন্দরী ক্যাটরিনা মুরিনোকে। বলিউডে তার অভিষেক ঘটতে যাচ্ছে ‘ফিভার’ সিনেমার মাধ্যমে। কিন্তু বলিউডে আসতে না আসতেই রাতের ঘুম হারাম হয়ে গেলো তার। ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির গ্যাং রেপের ঘটনা তার ঘুম নষ্ট করে দিয়েছে। ভারত সরকারকে ধর্ষণের ঘটনা সামাল দিতে কঠোর আইন প্রয়োগের কথা বলেছেন তিনি।

বন্ডে সোলাঞ্জ দিমিত্রিয়োসের চরিত্রে অভিনয় করেন তিনি। নয়দার আইএএনএস সদরদপ্তরে ‘ফিভার’ মুভির প্রমোশনে এসেছিলেন ইতালিয়ান অভিনেত্রী। সেখানে দিল্লির ওই আলোচিত গ্যাং রেপের ঘটনার কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, ২০১২ সালের ডিসেম্বরে ওই ঘটনা ঘটার পর আমি এ কথা না বলে ভারত ছাড়তে পারছি না। ভারতীয় মেয়েদের নানা সমস্যা সম্পর্কে আমি জানি। নিউ দিল্লির ওই ঘটনার পর আমি মাসের পর মাস রাতে ঘুমাতে পারিনি। আমার নির্যাতিত মেয়েটির শেষ মুহূর্তের কথা বার বার মনে আসছিল। ওই ঘটনার পর ভারতীয় নারীরা এ অপরাধের বিরুদ্ধে কঠোর আইনের জন্যে ভারত সরকারের কাছে যে দাবি করে আসছে তা নিয়ে নিয়মিত খবর রেখেছি আমি।

আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, এ বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী কঠোর হওয়া উচিত। এই অভিনেত্রী মানবাধিকার বিষয়ে আফ্রিকায় বহু কর্মকাণ্ডে জড়িত।

২০১২ সালের ১৬ ডিসেম্বর নয়া দিল্লিতে ২৩ বছর বয়সী সাইকোথেরাপি ইন্টার্ন নৃশংস গ্যাং রেপের শিকার হন। এ ঘটনায় ভারতে নারীদের অবস্থা আন্তর্জাতিক মহলের পরিষ্কার হয়ে ওঠে।

ক্যাটরিনার মতে, যারা এমন কাজ করতে পারে তারা মানুষের পর্যায়ে পড়ে না। সরকারের কিছু করতে হবে। এ সংশ্লিষ্ট আইন যে কঠোরভাবে প্রয়োগ হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পুলিশ যে এমন অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ ঢালে তা নিশ্চিত করতে হবে। ভিন্ন কোনো আইন প্রণয়নে সরকার ও প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

মূলত ‘ফিভার’ ছবির প্রমোশনে ভারতে এসেছেন তিনি। এ ছবি আছেন রাজিব খান্ডেলওয়াল এবং গওহর খান। আগস্টের ৫ তারিখে মুক্তি পাবে ছবিটি। ভারতে এমন ঘটনা ঘটলেও এখানে তার কোনো ভয় নেই বলেই জানান ক্যাটরিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *