বিডি নিউজ ৬৪: ভারতের ইরম শরমিলা নামের এক নারী ২০০০ সাল থেকে অনশন ধর্মঘট করছেন, কিন্তু আগস্টের ৯ তারিখে প্রায় ১৬ বছর পর সেই অনশন ভঙ্গের ঘোষণা দিলেন তিনি। কারণ আর কিছুই না, এবার মনিপুর রাজ্যের নির্বাচনে জেতার জন্য লড়াই করবেন তিনি।
৪৪ বছর বয়সী শরমিলা লৌহমানবী বলে পরিচিত। তার অটল মানসিকতাই এই পদবী এনে দিয়েছে তাকে। ১৬ বছর আগে বিতর্কিত সশস্ত্র বাহিনী অ্যাক্টের (সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার বিরুদ্ধে) সংশোধন করার দাবিতে অনশন ধর্মঘট শুরু করেছিলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে শরমিলা বলেছেন, ‘এতো দীর্ঘ সময়ের অনশনের পরেও সরকার কোন ইতিবাচক প্রতিক্রিয়া না জানানোয় আমি অনশন ভঙ্গ করলাম। এবার আমি নির্বাচনে লড়াই করে জিতে তারপর এই সমস্যার সমাধান করবো।’
সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতাবলে ২০০০ সালে আসামের রাইফেল ব্যাটেলিয়ন ১০ জন বেসামরিক মানুষ হত্যা করেছিল। ঐ ঘটনার পরেই অনশন শুরু করেন শরমিলা। তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে এবং শেষে জোর করে খাদ্যনালি দিয়ে পাইপের মাধ্যমে তরল খাবার খাইয়ে বাঁচিয়ে রাখা হয়। ১৬ বছর এভাবেই বেঁচে ছিলেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল