বিডি নিউজ ৬৪: মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ সময় মিছিল থেকে ছাত্রদলের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নাইটিঙ্গেল মোড়ের স্কাউট ভবন সংলগ্ন বটতলার সামনে থেকে ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও প্রথম যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এ মিছিল শুরু হয় হয়। এরপর মিছিলটি নয়াপল্টনের ভাসানী ভবনের সামনে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক করিম সরকার, সহ-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ও ছাত্রদল নেতা তৌফিক ওমর।
মিছিলে আরো উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ্জামান তারেক, নাজমুল হাসান, মামুন বিল্লাহ, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, জাকির হোসেন; যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, শামসুল আলম রানা, মিজানুর রহমান সোহাগ, আবুল হাসান, মফিজুর রহমান আশিক, মির্জা ইয়াসিন আলী, মেহবুব মাসুম শান্ত, সেলিনা সুলতানা নিশিতা; পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, সহ-সাধারণ সম্পাদিকা আরিফা সুলতানা রুমা প্রমুখ।
এদিকে, একই ইস্যুতে দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব জয়, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পূর্বের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন; প্রথম যুগ্ম সম্পাদক নূরুন নবী প্রমুখ।
প্রসঙ্গত, তারেক রহমানকে হাইকোর্টের দেয়া সাজার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত ২ দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকার সব ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।
এছাড়া আগামীকাল ২৭ জুলাই দেশের সব জেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল