কাশ্মীরে ভারতীয় বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ: নিহত ৪

বিডি নিউজ ৬৪: ভারত অধিকৃত কাশ্মীরের কুপওয়ারায় কারফিউ চলাকালে নিয়ন্ত্রণরেখা ‘লাইন অব কন্ট্রোল’র কাছে মঙ্গলবার সকালে নোগাম সেক্টরের ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে ফের ‘বিচ্ছিন্নতাবাদী’দের গুলি বিনিময় হয়েছে। এতে চার বিচ্ছিন্নতাবাদী ‍নিহত ও একজন গ্রেপ্তার হয়েছেন।

নিহত ও গ্রেপ্তারকৃত সবাই পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল কি না এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আটক একজনকে জেরা করলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেয়ার প্রমাণ মিলবে।

একজনকে গ্রেপ্তারের ঘটনাকে ‘বড় অর্জন’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘পাকিস্তান সম্পর্কিত সত্যটা এবার জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *