মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মেহেরপুরে জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিম সভা করেছে জেলা পুলিশ বিভাগ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনের সড়কে মানববন্ধন এবং মেহেরপুর পুলিশ লাইনের ড্রিল শেডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে অন্যদের মধ্যে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. মোখলেসুর রহমান, ইব্রাহিম শাহিন, সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অ্যাড. ইয়ারুল ইসলামের, কামরুল হাসান, আসাদুল আজম খোকন, অ্যাড. মনিরা হাসান মিলি, এ কে এম শফিকুল আলম, আব্দুল আলিম, আফরোজা বেগম ফাতেমা, মোস্তাফিজুর রহমান, নুরুজ্জামান, মিজানুর রহমান, এহান উদ্দিন মনা, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ডিআইও ওয়ান সোলাইমান আলী, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান পুলিশ সুপার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *