বিডি নিউজ ৬৪: জার্মানি মডেলের সঙ্গে এবারই প্রথম কোনো গানের ভিডিওতে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদকে। সম্প্রতি গানগুলোর শুটিং হয়েছে নেপালের বিভিন্ন লোকেশনে।
জানা গেছে, সম্প্রতি নেপালের পোখারা ও কাঠমান্ডুর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের দুটি গানের মিউজিক ভিডিও। গান দুটি লিখেছেন কবির বকুল ও রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীতায়োজনে ছিলেন ছাবিদ আহমেদ।
আর কবির বকুলের লেখা ‘একই আকাশ নীলে’ গানটিতে মডেল হয়েছেন জার্মানির নাট্যকর্মী, মডেল ও নৃত্যশিল্পী আলেক্সান্দ্রা কুশনারেভা। মিউজিক ভিডিও গুলোর চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তারেক আজিজ নিশক।
প্রথমবার এমন এক্সপেরিমেন্টাল কাজের প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, নেপালের অনেক সুন্দর সুন্দর লোকেশনে আমরা গানগুলোর শুটিং করেছি। এছাড়া গানটিতে ভিন্ন মাত্রা যোগ করতে আমরা একজন জার্মানি মডেলকে দিয়ে অভিনয় করিয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
তিনি আরো বলেন , এই গানগুলো আমার ‘রোদের বুকে’ এলবামে থাকছে। আটটি গান দিয়ে এই অ্যালবামটি সাজানো হয়েছে। এরই মধ্যে পাঁচটি গানের দৃশ্যায়ন হয়ে গেছে , বাকিগুলোও করার ইচ্ছে আছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল