বিডি নিউজ ৬৪: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রবিবার রাতে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কুয়ালালামপুর থেকে বিজি১৮৭ উড়োজাহাজে রাত সাড়ে ৮টার দিকে সিগারেটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের ৮ নম্বর বেল্ট এলাকায় শংকর বিশ্বাস নামে এক যাত্রী কাছে থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল