ঢামেক হাসপাতালে কল্যাণপুরে গুলিবিদ্ধ যুবক

বিডি নিউজ ৬৪: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় রাত সাড়ে ১২টার দিকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পুলিশের আইজি এ কে এম শহীদুল হক আজ মঙ্গলবার সকাল ৮টায় সাংবাদিকদের জানান, হাসান (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে অভিযানের সময় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং এর চার তলা থেকে দুই যুবক লাফিয়ে পড়ে। পড়ে পুলিশের গুলিতে সে আহত হয়।

মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় ও পায়ে গুলি লেগেছে। উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার ৫তলায় মঙ্গলবার ভোর রাতে জঙ্গি আস্তানায়  পুলিশের অভিযানের সময় ৯ জন জঙ্গি সদস্য নিহত হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ও ককটেল নিক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *