জাহাজ বিল্ডিং থেকে জামায়াতের মিছিলে অংশ নিতেন দুই যুবক

বিডি নিউজ ৬৪: বিএনপি-জামায়াতের সরকারবিরোধী জ্বালাও-পোড়াও হরতালের সময় ওই বাড়ি (জাহাজ বিল্ডিং) থেকে দুই যুবক জামায়াতের মিছিলে অংশ নিতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র‍্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা যাওয়ার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কল্যাণপুর ১০ নম্বর রোডের এক বাসিন্দা জানান, সরকারবিরোধী আন্দোলনের সময় ফজরের নামাজের পর ওই ভবন থেকে দুই যুবক জামায়াতের মিছিলে অংশ নিতে দেখা যেত। ওই ভবনের কয়েকটি ফ্ল্যাটে ব্যাচেলর ভাড়াটিয়া থাকতেন। তাদের ‍অনেকেই ছাত্র। ওই বাড়ির মালিক সাবেক কাস্টমস কর্মকর্তা মো. আতাহার আলী। তিনি ওই বাড়িতে থাকেন না বলেও জানান স্থানীয়রা।

১১ নম্বর সড়কের অপর ‍এক বাসিন্দা জানান, সরকারবিরোধী আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত ওই ভবনে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজন আটকও হয়েছেন। তারপরও ওই ভবনে জঙ্গিরা বসবাস করছেন। মঙ্গলবার ভোররাতে রাজধানীর কল্যাণপুরের ওই ভবনে (জাহাজ বিল্ডিং) জঙ্গি আস্তানায় পুলিশ-র‌্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জঙ্গি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *