ভারতীয় প্রেমিককেই বিয়ে করছেন ইরানি মন্দনা কারিমি

বিডি নিউজ ৬৪: গত দুই বছর ধরে ভারতীয় গৌরব গুপ্তের সঙ্গে প্রেম করছেন ইরানিয়ান মডেল ও অভিনেত্রী মন্দনা কারিমি। আর হঠাৎ করেই গত রোববার তারা বিয়ের সিদ্ধান্ত নিলেন। এমনকি এক দিনের সিদ্ধান্তে তারা রোববারে এনগেজডমেন্টটাও সেরে ফেলেছেন!

২৫ জুলাই সোমবার প্রেমের দুই বছর পূর্তি উদযাপন করছেন ইরানি অভিনেত্রী ও মডেল মন্দনা কারিমি ও ভারতীয় গৌরব গুপ্ত। আর তার আগের দিন মানে গত রোববার হঠাৎ করেই মন্দনাকে বিয়ের প্রস্তাব করেন তিনি। কোনো কিছু না ভেবেই মন্দনাও গৌরবের বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে বসেন।

আর এক মুহূর্ত না ভেবে গৌরবও মন্দনার হাতে এনগেজমেন্ট রিং পরিয়ে দেন। সিনেমার মত এভাবেই সব চমক অপেক্ষা করবে ভাবেননি মন্দনাও। আর তাই জীবনের এই চমকিত মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিতি।

ভক্ত অনুরাগিদের উদ্দেশে এও জানালেন যে, শিগগিরই বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন তারা।

গৌরব গুপ্তার সঙ্গে মন্দনা….

ভারতের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন-৯ এর মধ্য দিয়ে প্রতিযোগি হিসেবে নাম লেখান ইরানিয়ান সুন্দরী মন্দনা কারিমি। এরপর বেশকিছু ভারতীয় বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি। সর্বশেষ চলতি বছরে বলিউডে মুক্তি পায় তার অভিনীত সেক্স কমেডি সিনেমা ‘কেয়া কুল হ্যায় হাম’।

প্রসঙ্গত, মন্দনা কারিমি একজন ইরানিয়ান অভিনেত্রী ও মডেল। তেহরানের রক্ষণশীল মুসলিম পরিবারে তার বেড়ে উঠা। বাবা ভারতীয় বংশদ্ভুত হলেও মা পুরো ইরানিয়ান। আর তাই দুই দেশের সংস্কৃতি সম্পর্কেই ভালো জ্ঞান তার। পড়াশোনা করেছেন আর্ট নিয়ে। বিমান বালা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও মডেলিংয়ে তুমুল আকর্ষণের ফলে ভারতের ‘বিগ বস’ সিজন-৯-এর আসরে দ্বিতীয় সেরা নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *