বিডি নিউজ ৬৪: নিখোঁজের দুইদিন পর রফিকুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের লাশ আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক।
সোমবার (২৫ জুলাই) দুপুরে চকরামপুর ঘাট এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল শিক্ষক ওই এলাকার হাটখোলা গ্রামের খবির উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী লায়লা আরজুমান্দসহ তার পরিবার সাংবাদিকদের জানায়, গত শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৯টায় কেউ একজন মোবাইল ফোনে বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। রাত গভীর হলেও আর ফিরে আসেনি তিনি। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সোমবার তার লাশ আত্রাই নদীর চকরামপুর ঘাটের কাছে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এটা হত্যা কিংবা পানিতে পড়ে গিয়েও মারা যেতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল