বিডি নিউজ ৬৪: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ সকল জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি। এই সম্মান অক্ষুণ্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
তথ্যমন্ত্রী টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য সাংসদসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে বক্তব্য দেওয়ার পর আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুঃখ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য গণমাধ্যমকে বলেন, মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচি শেষ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের লোগোসংবলিত একটি খাম মন্ত্রিসভার সদস্যদের টেবিলে পৌঁছে দেন তথ্যমন্ত্রী। খামের ভেতরে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যার শিরোনাম ছিল ‘তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ’। এতে তিনি বলেছেন, টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।
উল্লেখ্য, গতকাল রবিবার ঢাকায় পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী টিআর-কাবিখা নিয়ে কথা বলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল