প্রতিপক্ষের কুড়ালের আঘাতে কৃষক খুন

বিডি নিউজ ৬৪: জেলার সুন্দরগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে আবদুর রহিম মিয়া (৪৮) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টায় দিকে মারা যান।

এ ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী (ধুপনিবাজার) এলাকায় রোববার সন্ধ্যায়। নিহত আবদুর রহিম সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী ধুপনি গ্রামের আকরাম আলীর ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, দীর্ঘদিন ধরে আবদুর রহিমের সঙ্গে একই গ্রামের জহুরুল ইসলাম ও ছোলেমান মিয়াদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ছোলেমান মিয়া ঘর তুলে বসত করে আসছিলেন।

রোববার সন্ধ্যার দিকে আবদুর রহিম তার লোকজন নিয়ে ছোলেমানের নিয়ে বাধা দেন। এক পর্যায়ে জহুরুল ও ছোলেমানের লোকজন আবদুর রহিমের উপর অতর্কিত হামলা চালিয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে আবদুর রহিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *