বিডি নিউজ ৬৪: পল্লবী থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমাবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসন মোল্যা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন খালেদা জিয়ার বিশেষে সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে হরতাল অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল