ঢাকায় অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক

বিডি নিউজ ৬৪: রাজধানীর রামপুরা এলাকা থেকে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

সোমবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, রোববার দিবাগত রাতে রামপুরা থাকে ওই অপহরণচক্রের সদস্যদের আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে নকল জাতীয় পরিচয়পত্র, ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *