কোথায় সন্তানের জন্ম দেবেন কারিনা?

বিডি নিউজ ৬৪: লুকোচুড়ি শেষে এখন এটা সবার কাছে পরিস্কার যে খান এবং কাপুর পরিবারে নতুন অতিথি আসছে। নুতন সদস্য সব ঠিক থাকলে খান পরিবারের ছেলে সাইফ এবং কাপুর পরিবারের মেয়ে কারিনার প্রথম সন্তানের জন্ম হবে আগামী ডিসেম্বরে।

কিন্তু কোথায়? মুম্বাইয়ের কোন অভিজাত নার্সিংহোমেই হয়তো প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা। কিন্তু কান পাতলে যদিও শোনা যাচ্ছে অন্য কথা। কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র মারফত্ জানা গেছে, সন্তানের জন্মের আগেই লন্ডন চলে যাবেন দম্পতি। এমনিতেই ছুটি কাটটতে যাওয়ার কথা রয়েছে তাদের। তাই লন্ডনে গিয়েই ‘বেবিমুন’ কাটানোর পর সন্তানেরও জন্ম দেবেন নবাব পরিবারের বউ।

প্রেগন্যান্সির কথা জানাজানি হতেই মিডিয়া প্রায় ছায়ার মতো ফলো করতে শুরু করেছে কারিনাকে। আর এটা নিয়ে যথেষ্ঠ রিঅ্যাক্ট করেছেন নায়িকা। বুঝিয়ে দিয়েছেন এ সব আচরণ তার একেবারেই পছন্দ নয়। কিন্তু পাপারাত্‌জিরা নিজের পেশার তাগিদে ফের সেই কাজ করছেন। আর এতেই স্ট্রেস বাড়ছে কারিনার। এ ছাড়াও শর্মিলা ঠাকুর দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তার মতে সাইফ-কারিনার প্রথম সন্তান জন্মের জন্য ‘লেস স্ট্রেসফুল’ জায়গা হল লন্ডন। সে কারণেই সন্তানের জন্মের বেশ কিছুদিন আগেই হয়তো লন্ডন পাড়ি দেবেন দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *