১৫ হাজার টাকায় হুয়াওয়ের নতুন স্মার্টফোন

বিডি নিউজ ৬৪: দেশের বাজারে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে এলো ওয়াই সিরিজের একদমই নতুন মডেল হুয়াওয়ে ওয়াই ৬ টু। আকর্ষণীয় ফিচারের এই ফোনটির মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা।

আগের ওয়াই সিরিজের ফোনগুলোর তুলনায় হুয়াওয়ে ওয়াই ৬ টু ফোনটির স্ক্রিন বড় এবং ফোনটিতে রয়েছে উন্নত ফ্রন্ট ক্যামেরা ও ব্যাটারি। ফোনটিতে আছে ৫ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ও কিরিন ৬২০ ৬৪-বিট এ৫৩ অক্টাকোর প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ও হুয়াওয়ের ৪.১ ইএমইউআই। পাশাপাশি, থাকছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এ নিয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘বাংলাদেশে তরুণ সমাজের একটা বড় অংশ সাশ্রয়ী দামে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ফোন খুঁজছে তাদের জীবনকে রোমাঞ্চিত করে তোলার জন্য। হুয়াওয়ে এ প্রয়োজন অনুধাবন করে তরুণদের হাতে সাশ্রয়ী দামে বিশ্বমান সম্পন্ন হ্যান্ডসেট তুলে দিতে ওয়াই ৬ টু  নিয়ে এসেছে।’

হুয়াওয়ে জিআর ৫ মিনি ও হুয়াওয়ে ওয়াই ৬ টু বসুন্ধরা সিটি ও যমুনা পার্কের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ ও সারাদেশের অন্যান্য ব্র্যান্ডশপগুলোতেও ইতিমধ্যে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *