বিএনপির অর্ধদিবস হরতাল সোমবার

বিডি নিউজ ৬৪: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেয়া কারাদন্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে দলটি।

রোববার (২৪ জুলাই) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় এ হরতালের ডাক দেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের কারাদন্ডের প্রতিবাদে গত বৃহস্পতিবার তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। এরপর গত শনিবার দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে মিছিল করতে পারেনি বগুড়া জেলা বিএনপি। একারণে শনিবার দলের জরুরী সভা আহ্বান করা হয়।

সভা থেকে আগামীকাল সোমবার (২৫ জুলাই) জেলা ব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *