সেল্টিককে হারাল লেস্টার

বিডি নিউজ ৬৪: ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি নিজেদের শক্তি বজায় রাখার বার্তা দিল। প্রাক মৌসুম লড়াই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে স্কটল্যান্ডের দল সেল্টিককে হারিয়েছে তারা। শনিবার ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটিতে টাইব্রেকারে ৬-৫ গোলে জিতেছে কোচ রানেইরির শিষ্যরা।

গত মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার সিটি। এবারও তারা যে ভালো কিছু করতে পারে, সেটার জানান দিল। মূল খেলায় দলকে এগিয়ে দিয়েছিলেন রিয়াদ মাহরিজ। সেটি সেল্টিক শোধ করতে পারলেও টাইব্রেকারে হার আটকাতে পারেনি।

খেলার ৪৬ মিনিটে একক প্রচেষ্টায় গোল করেছিলেন মাহরিজ। এই গোলের মাধ্যমে দল-বদলের বাজারে নিজের চাহিদা আরো বৃদ্ধি করলেন আলজেরিয়ার এই ফুটবলার। তাকে দলে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব আর্সেনাল। ৪১ মিলিয়ন পাউন্ডে তার সঙ্গে চুক্তি করতে গানাররা সম্মত হয়েছে বলে জানা গেছে।

মাহরিজ দলকে লিড এনে দিলেও সেল্টিকের তারকা এওঘান ও’কোনেল গোলটি শোধ করে দেন। ম্যাচের ৫৯ মিনিটে তিনি এই গোলটি করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

পেনাল্টি শটে লেস্টারের ছয় জন ফুটবলার গোল করতে সক্ষম হন। কিন্তু সেল্টিকের জেমস ফরেস্টের গোলটি ফিরিয়ে দেন লেস্টারের গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *