আজ খেলছেন না মোস্তাফিজ

বিডি নিউজ ৬৪: সাসেক্সের হয়ে প্রথম দুটি ম্যাচে খেললেও আজ গ্লস্টারশায়ারের বিপক্ষে খেলছেন না মোস্তাফিজুর রহমান। কাঁধের পুরোনো ইনজুরিতে আবারো আঘাত পাওয়ায় হয়তো বাংলাদেশের কাটার বয়কে স্কোয়াডে রাখেনি সাসেক্সে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় চেল্টানহামে  রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচটি শুরু হয়েছে।

গত ম্যাচে সারের বিপক্ষে খেলতে নেমে মাঠেই ব্যথাটা একটু অনুভব করছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের পর সেটা নাকি আরো বেড়ে গেছে। ম্যাচ শুরু হওয়ার আাগে ইংল্যান্ড থেকে মোস্তাফিজ জানিয়েছেন, ‘কাঁধের পুরোনো ব্যথাটাই আবার নতুন করে হচ্ছে। এখানে ফিজিওকে দেখিয়েছি।’

যদিও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মোস্তাফিজের কাঁধের ইনজুরির নতুন কোন খবর আমাদের কাছে নেই। শনিবার গভীর রাতে আমরাও সাসেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে বলে জানিয়েছেন তিনি।’

ইংল্যান্ডে অভিষেক ম্যাচে জাদু দেখিয়েছিলেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন। তার দল সাসেক্স জিতেছিল। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন কাটার মাস্টার।

দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজ। ৩.২ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি। তার দল সাসেক্সও সারের কাছে হেরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *