ইংল্যান্ডে আসছেন মেসি

বিডি নিউজ ৬৪: কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের ক্ষত শুকাতে না শুকাতেই কর ফাঁকির মামলায় ২১ বছরের কারাদণ্ড হয় লিওনেল মেসির।মানসিক ধকল সামলে নিতে ভূমধ্যসাগরীয় স্পেনের দ্বীপ ইবিজাতে বান্ধবী অ্যান্টোনেলা রোকোজ্জু ও তাদের দুই সন্তান থিয়াগো ও মাতেওকে নিয়ে অবকাশ যাপন করেছেন তিনি।

ছুটি কাটিয়ে ফের মাঠে লড়াইয়ে নেমে পড়তে হচ্ছে মেসিকে। তার জন্য বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে হবে তাকে। যুক্তরাজ্য সফরে ২৫ জনের স্কোয়াড নিয়ে  সেন্ট জর্জ পার্কে অনুশীলন করবেন লুইস এনরিকের শিষ্যরা। লুইস সুয়ারেজ, আরদা তুরানদের সঙ্গে যোগ দিতে আগামী সপ্তাহে ইংল্যান্ডে আসছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

ইবিজাতে মেসি

আগামী শনিবার ডাবলিনে সেল্টিকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সা। ওই ম্যাচে খেলার কথা রয়েছে মেসির। কোপা আমেরিকা শেষে এই ম্যাচ দিয়েই ফুটবলে ফিরছেন ২৯ বছর বয়সী এই তারকা। জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও ইভান রাকিটিচ এখনই দলে ফিরছেন না। থাকবেন ছুটিতেই। বার্সার স্কোয়াডে থাকা ২৫ জন ফুটবলারের মধ্যে ১২ জনই ক্লাবটির যুবদল থেকে নেয়া হয়েছে।

এ বছর বার্সায় নতুন করে যোগ দেয়া স্যামুয়েল উমতিতি ও লুকাস ডিগনে নেই এই স্কোয়াডে। ইউরো-২০১৬তে খেলায় তারাও আপাতত ছুটিতে রয়েছেন। ছুটি শেষ হলে ফ্রান্সের এই দুই তারকা যোগ দেবেন মেসি-সুয়ারেজদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *