বিডি নিউজ ৬৪: ধানমন্ডিতে পুলিশের অমানবিক নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রাজধানীর ধানমন্ডি-৪ এলাকার কেএফসির সামনে থেকে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন গাড়ি চালককে কিভাবে অমানবিক নির্যাতন করছে একজন পুলিশ সার্জেন্ট। তার অপরাধ ভুল স্থানে গাড়ি পার্কিং করা। জানা গেছে, পুলিশ সার্জেন্টের নাম মেহেদী। উপস্থিত কয়েকজন পুলিশের এই অন্যায় আচরণের প্রতিবাদ করলে পরে তাকে কন্ট্রোল রুমে নিয়ে আরও বেধড়ক মারপিট করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী বাদশা জানান, গতকাল শনিবারের ঘটনা। প্রথমে মেহেদী নামের ওই পুলিশের সার্জেন্ট অবৈধ পার্কিং-এর অভিযোগ তুলে তার কাছে টাকা দাবি করে। পরবর্তীতে ড্রাইভার টাকা না দিয়ে মামলা দিতে বলে। এতে ক্ষেপে যায় সার্জেন্ট মেহেদী।
ভিডিওতে দেখা যায়, ওই গাড়ি চালককে প্রথমে চড়-থাপ্পর, ঘুষি মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে রাস্তায় ফেলে অমানবিকভাবে পায়ের বুট দিয়ে মাথায় লাথি মারতে থাকে। এ দৃশ্য দেখে আশেপাশের মানুষ এগিয়ে এলে তাকে কন্ট্রোল রুমে নিয়ে বেধড়ক পেটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল