টেক্সাসে গুলিতে হামলাকারীসহ নিহত ৪

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে বন্দুকধারীর গুলিতে হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার অ্যপার্টমেন্টটিতে সন্দেহভাজন ওই বন্দুকধারী হামলা চালায়। পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রাথমিকভাবে পুলিশ নিহতের সংখ্যা পাঁচ বলে ধারণা করলেও পরে এ সংখ্যা চার বলে জানায়। বাসট্রপ পুলিশের কর্মকর্তা ভিকি স্টেফানিক জানান, ‘নিহতদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। আহত আরেক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। তবে নিহতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছুই জানায়নি পুলিশের ওই কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় জানা না গেলেও ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, নিহতরা অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *