কুমিল্লায় প্রায় দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১

বিডি নিউজ ৬৪: কুমিল্লায় ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোটসহ মুখলেছ মিয়া (২৪) নামে জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭ টায় আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়।

সে জেলার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের ধনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিলো। এলাকায় তার একটি সিন্ডিকেট রয়েছে।  গত মাসেও এ এলাকা থেকে জাল টাকাসহ একজনকে আটক করা হয়। এলাকাবাসী এ জাল টাকার সিন্ডিকেটের জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

বাঙ্গরা থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হায়রাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩৯ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঙ্গরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *