কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের ১৭১ সদস্যের কমিটি

বিডি নিউজ ৬৪: দক্ষিণ জেলা আওয়ামী লীগের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে সভাপতি পদে রয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি, সহ-সভাপতি তাজুল ইসলাম এমপি, জসিম উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান বাবলু, গোলাম সারওয়ার, ইলিয়াছ মিয়া, অধ্যাপক আলকাছুর রহমান কোকা, তসলিম আহমেদ, ডা. আবদুর রহিম।

সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মজিবুল হক মুজিব এমপি, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আবদুল করিম ভূঁইয়া, অধ্যক্ষ মোমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড.কামরুল ইসলাম, পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম রতন।

প্রচার সম্পাদক কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.আবু তাহের, দপ্তর সম্পাদক রোপম মজুমদার, সহ-দপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, যুব ও ক্রীড়া সম্পাদক খালেক আহমেদ তালুকদার।

অর্থ বিয়ষক সম্পাদক আলী আকবর, বন ও পরিবেশ বিষয়ক সম্পদক ফরহাদুল মিজান, শ্রম বিষয়ক মানিক খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড.আবুল খায়ের, সাংষ্কৃতিক সম্পাদক আশিকুন নবী বাপ্পী।

কমিটিতে সদস্য রয়েছেন- অ্যাড. আবদুল মতিন খসরু এমপি, প্রফেসর ড.মিজানুর রহমান, রিয়াল অ্যাডমিরাল আবু তাহেরসহ ১৭১ জন।

এদিকে, রাতে কুমিল্লা জেলায় এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টিও বিতরণ করেন। আবার অনেক নেতাকর্মী মুঠোফোনে পদপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানান বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *