বিডি নিউজ ৬৪: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৭ বছর কারাদণ্ডের প্রতিবাদে রোববার কুমিল্লায় অর্ধদিবস হরতাল চলছে।
হরতালে সকাল থেকে শহরে যানবাহনের সংখ্যা কম দেখা গেছে। দোকানপাটও খোলেনি। তবে কাউকে এখনো কাউকে পিকেটিং করতে দেখা যায়নি।
কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) আনোয়রুল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খান, জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. আলী আক্কাছ, জেলা যুবদল সভাপতি আমিরুজ্জামান আমীর প্রমুখ।
মিছিলের আগে বক্তব্যে নেতারা নগরীতে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল