বিডি নিউজ ৬৪: বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন, ‘বান্দরবানে যাতে জঙ্গিরা আস্তানা করতে না পারে সে ব্যাপারে প্রত্যেক জনগণ এবং প্রত্যেক ব্যক্তিকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই এলাকায় যদি কেউ আগন্তক আসে বা বাড়ি ভাড়া দেয় তাহলে যাচাই-বাছাই করতে হবে। তার ঠিকানা যাচাই করে পুলিশকে দিতে হবে। কারো যদি মনে হয় কোনো ব্যক্তি অনেকদিন ধরে এখানে আছে বা তার কোনো চাল-চলন যদি সন্দেহজনক হয় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। আমরা আমাদের পদ্ধতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিব।’
শনিবার দুপুরে বান্দরবানের মিলনছড়ি এলাকায় মিলনছড়ি পুলিশ রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরো বলেন, ‘জঙ্গি প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। জনগণকে যদি কাছে পায় তাহলে আমারা বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করতে পারবো।’
এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, রাঙ্গামাটি পুলিশ সুপার সাইদ তারিক হাসান, বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল