কোহলি-অশ্বিনের ব্যাটে চালকের আসনে ভারত

বিডি নিউজ ৬৪: ক্যারিয়ারে প্রথমবারের ডাবল সেঞ্চুরি দেখা পেলেন বিরাট কোহলি। রবিচন্দ্রন অশ্বিন পেলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কোহলি-অশ্বিনের ব্যাটে চালকের আসনে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।

অপরদিকে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩০ রানের মাথায় রাজেন্দ্র চন্দ্রিকার (১৬) উইকেটটি হারিয়ে ফেলেছে তারা। দ্বিতীয় দিন শেষে ১৬ ওভার খেলা স্বাগতিক ক্যারিবিয়দের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান। তাদের অপরাজিত দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েইট (১১) ও দেবেন্দ্র বিশু (০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *