বিডি নিউজ ৬৪: কুষ্টিয়ায় মামুন নামে একজন মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় শহরের থানাপাড়া এলাকার একটি পুরোনো পোস্ট অফিসের পরিত্যক্ত ভবন থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মনিরের নেতৃত্বে তাকে আড়াইশ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে দোষ স্বীকার করে। আদালতের বিচারিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ।
এ সময় তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে হাজির হয়ে মাদকব্যবসায়ী মামুনকে আটক করে।
জেলা প্রশাসকের কঠোর নির্দেশ, মাদকের বিরুদ্ধ কোনো আপোষ নয়, এ রকম অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল