বান্দরবানে তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তার লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: নাইক্ষ্যংছড়ি জেলার  উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মিজানুর রহমানের (২৬)  লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বাইশারীর পার্শ্ববর্তী ঈদগড় কালিরছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিজানুর রহমান পার্শ্ববর্তী রামু উপজেলার মোহাম্মদ হোসাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে কালিরছড়া এলাকায় রাস্তার পাশে একটি মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *