কামরাঙ্গীরচরে গার্মেন্টে আগুন, ৬ শ্রমিক দগ্ধ

বিডি নিউজ ৬৪: ঢাকার কামরাঙ্গীরচরের আলীনগরে একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ৬ শ্রমিক দগ্ধ হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নাজমুল (২০), সুমন (১৯), মনির (১৬), আশিক (১৫) ও হাসান (১৫)।

ফায়ার সদর দপ্তরের কর্মকর্তা ভজন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *